Tense কাকে বলে?
Verb বা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে Tense বলে। এটি এসেছে Latin শব্দ Tempus থেকে । যার অর্থ হলো Time বা সময়। সুতরাং Tense অর্থ সময় বা কাল। আমাদের কেন Tense শিখা প্রয়োজন?
ভাষার সঠিক ব্যবহারের জন্য:
- Tense ব্যবহার করে আমরা কখন কোন ঘটনা ঘটেছে, ঘটছে, অথবা ঘটবে তা স্পষ্টভাবে বর্ণনা করতে পারি।
- Tense আমাদের সময়ের ধারণা স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে।
- Tense ব্যবহার করে আমরা সঠিকভাবে বাক্য গঠন করতে পারি।
- Tense ব্যবহার করে আমরা আমাদের ভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে পারি এবং ভুল বোঝাবুঝি এড়াতে পারি।
- Tense ব্যবহার করে আমরা লেখার দক্ষতা বৃদ্ধি করতে পারি।
ভাষার সাবলীলতা:
- Tense ব্যবহার করে আমরা ভাষার সাবলীলতা বৃদ্ধি করতে পারি।
- Tense ব্যবহার করে আমরা অন্য ভাষা থেকে বাংলায় এবং বাংলা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে পারি।
- Tense শিখলে আমাদের জ্ঞান বৃদ্ধি পায়।
প্রকারভেদ
Tense মূলত ৩ প্রকার। যথা -
i) Present ii) Past iii) Future
এই প্রধান তিনটি কে আবার চার ভাগে ভাগ করা হয়। যথা-
- Indefinite Tense
- Continuous Tense
- Perfect Tense
- Perfect Continuous Tense
Present Indefinte Tense (সাধারণ বর্তমান কাল)
এই tense কে simple present tense ও বলা হয়।
Structure: Subject+Verb (base form)+Object
Note: বাক্যে Subject টি যদি 3rd Person Singular Number হয় তবে বাক্যটির মূল Verb এর সাথে s বা es যুক্ত হয় ।
চেনার উপায়:
First person: I, We
Second Person: You
বাকি সব 3rd Person।
Example:
- আমি ফুটবল খেলি – I play Football.
- সে ফুটবল খেলে – He plays Football.
Note:
অভ্যাসগত সত্য বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।
- পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে – The earth goes round the sun.
- পানি শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে জমাট বাধে – Water freezes at 0° centigrade.
