English Grammer: Tense পর্ব ০২

Present Continuous Tense (চলমান বর্তমান কাল)

বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।

Structure:

Subject + number ও person অনুযায়ী (be verb) বসবে + main verb + ing + object

Example:
আমি ভাত খাইতেছি – I am eating rice.
আমি স্কুলে যাইতেছি – I am going to school.

Note: Am বসবে I এর ক্ষেত্রে এবং  is বসবে third person singular number এর পর। বাকি সবগুলোর ক্ষেত্রে are বসবে। 





Present Perfect Tense(পুরাঘটিত বর্তমান কাল)

কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে , এরূপ বোঝালে Present perfect tense হয়।

Structure:
Subject + have/has + verb এর past participle + object

Example:
আমি আমার আঙ্গুল কেটেছি – I have cut my finger.
সে ঘণ্টার পর ঘণ্টা পড়েছে – He has studied for hours.

Note: 
Subject third person singular number বোঝালে has বসবে ।  অন্যসব subject এর শেষে have বসবে।


Present Perfect Continuous Tense

যে সকল কাজ অতীতে বা পূর্বে আরম্ভ হয়ে এখন পর্যন্ত চলিতেছে এইরূপ বুঝারে Present Perfect Continuous Tense হয়।

Structure:
Subject + have been/has been + verb+ ing + ‍ since/for + Object
Note: ধরিয়া, যাবত থাকলে for বাকি সব জায়গায় since বসে।
Example:
তাহারা  তিন ঘন্টা ধরিয়া নদীতে মাছ  ধরিতেছে – The have been catching fish in the river for three hours.
সকার হইতে বৃষ্টি হইতেছে – It has been raining since morning.
আমরা 4:30 পর্যন্ত ইংরেজি প্রায়ভেট পড়িতেছি –We have been reading English private since half past 4:30 hours.

Practice Problem

  1. I have gone to the market.
  2. He goes to school.
  3. He plays cricket.
  4. They are planning a birthday party for their friend.
  5. I have reached home.
  6. Rahim has been checking her phone every now and then.
  7. He walks in the evening.
  8. The bus is leaving at 4.00 pm.
  9. They have not come to our house.
  10. They have been suffering from fever since Tuesday.

Ans:
  1. Present Perfect Tense
  2. Present Indifinite Tense
  3. Present Indifinite Tense
  4. Present Continuous Tense
  5. Present Perfect Tense
  6. Present Perfect Continuous Tense
  7. Present Indifinite Tense
  8. Present Continuous Tense
  9. Present Perfect Tense
  10. Present Perfect Continuous Tense

Previous Post Next Post