Past Indefinite Tense
কোনো কাজ এবং কাজটির ফলাফল অতীতকালে সম্পন্ন হয়েছিল এরূপ বুঝালে Verb এর Past Indefinite Tense হয় । Past Indefinite Tense কে আবার simple past tense ও বলা হয়।
Structure: Subject + মূল Verb এর Past form + Extension
Note: Subject যদি singular number হয় তাহলে was বসে এবং subject যদি plural number হয় তাহলে were বসে।
Structure: Subject + মূল Verb এর Past form + Extension
Note: Subject যদি singular number হয় তাহলে was বসে এবং subject যদি plural number হয় তাহলে were বসে।
Example:
- He ate a banana. (সে একটি কলা খেয়েছিল।)
- They lived in Australia. (তারা অস্ট্রেলিয়ায় থাকত।)
- Shakib went to the market. (সাকিব বাজারে গিয়েছিল।)
Past Continuous Tense
অতীতকালে কোন একটি কাজ নির্দিষ্ট সময়ে চলমান অবস্থায় ছিল বুঝাতে যে Tense ব্যবহার করা হয়, তাকে Past Continuous Tense বলে।
Structure:
Subject + was / were + (main verb + ing)+ Object + Extension
Example:
He was writing a letter. – সে একটি চিঠি লিখছিলো / লিখিতেছিল।()
Students were playing cricket. – (তারা ক্রিকেট খেলছিল / খেলিতেছিল।)
I was eating dinner. – (আমি রাতের খাবার খাচ্ছিলাম / খাইতেছিলাম।)
Note:
অতীতে একটি কাজ চলাকালীন সময়ে আর একটি কাজ সম্পাদিত হয়েছিল বুঝালে যেটি চলছিল সেটির Past Continuous tense এবং অন্যটি Past Indefinite tense হয়।
যেমনঃ-
When he came to me, I was reading a novel. (সে যে সময় আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম।)
Past Perfect Tense
অতীতকালে দুইটি কাজ হয়ে থাকলে যে কাজটি পূর্বে বা আগে হয়েছিল সেটি Verb এর Past perfect tense হয় এবং যে কাজটি পরে সংঘটিত হয়েছিল সেটি Verb এর Past indefinite tense হয়।
Structure:
- Subject + had + verb এর Past participle + Extension
- Subject + had + মূল verb এর Past participle form + before + subject + মূল verb এর past form
- Subject + মূল verb এর past form + after + subject + had + মূল verb এর Past participle form
Note: সাধারণত After এর ক্ষেত্রে প্রথম অংশ হয় Past indefinite tense এবং পরের অংশ past perfect tense হয়। আবার Before এর প্রথম অংশ Past perfect Tense হয় এবং পরের অংশ past indefinite tense হয়।
Example:
- The patient had died before the doctor came. (ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল।)
এখানে before এর পূর্বে past perfect ও পরে past indefinite tense.
- Rafiq had gone before I arrived. (আমি আসার আগেই রফিক চলে গেছে।)
এখানে before এর পূর্বে past perfect ও পরে past indefinite tense.
Past perfect continuous tense
অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে একটি অপরটির আগে কিছু সময় ধরে চলছিল এরূপ বোঝাতে verb-এর past perfect continuous tense হয়। যদি অতীত কালের দুইটি কাজের কথা উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে থেকে চলছিল সেটির Past perfect continuous tense হবে এবং অন্যটি Past indefinite tense বা Simple past tense হবে।
এই tense-কে অতীতের দীর্ঘকালীন (long lasting) continuous tense-ও বলা হয়ে থাকে।
Structure: Subject + had been + মূল verb এর ing form + Extension
Example:
I had been reading a book for 3 hours.(আমি ৩ ঘণ্টা যাবৎ একটি বই পড়ছিলাম )
I had been waiting for 4 hours. (আমি ৪ ঘন্টা যাবৎ অপেক্ষা করছিলাম।)
Practice Problem
- Nathan met me at the park.
- She had been painting the door before the dog scratched it.
- I went to work.
- It was raining.
- I had been going to work.
- We were painting the door when a bird struck the window.
- Karim had eaten the pie before we got home.
- Tony had eaten his dinner before we reached the venue.
- Sharan had been practising the guitar when the teacher called for him.
- The Martians landed near the aqueduct.
Ans:
- Past Indefinite tense
- Past perfect continuous tense
- Past Indefinite tense
- Past continuous tense
- Past perfect continuous tense
- Past continuous tense
- Past perfect tense
- Past perfect tense
- Past perfect continuous tense
- Past Indefinite tense
