Future Indefinite Tense
ভবিষ্যৎ কালে কোনো কাজ সাধারণভাবে সংঘটিত হবে এরূপ বোঝালে Verb-এর Future Indefinite Tense হয়।
Structure:
Subject + shall/will + মূল Verb + object.
Note: I এবং we এর পরে shall বসে এবং বাকি সব person এর পরে will বসে।
Example:
He will buy a book.(সে একটি বই কিনবে)
You will read the book.(তুমি বইটি পড়বে)
We shall play cricket.(আমরা ক্রিকেট খেলব)
Future Continuous Tense
কোন কাজ ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বুঝালে, তাকে Future Continuous Tense বলে।
Structure:
Subject + shall be/will be + main verb + ing + object.
Example:
I shall be reading the book.(আমি বইটি পড়িতে থাকিব। )
They will be eating - (তারা খেতে থাকবে।)
They will be playing football. (তারা ফুটবল খেলিতে থাকিবে।)
Future Perfect Tense
ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect tense হয় এবং পরেরটা simple present tense হয়।
Structure:
Subject+shall have / will have verb এর past participle + Extension.
Example:
বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব - I shall have done the work before my father comes.
আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব – I shall have finished reading the book by 4. P. m.
তারা আসার পূর্বে আমি পরা শেষ করিব – I shall have finished my lesson before they come.
Future Perfect Continuous Tense
- যে সকল Verb দ্বারা কোন কাজ ভবিষ্যত কালে অনেক সময় ধরে চলতে থাকবে বা ঘটতে থাকিবে এরূপ বুঝালে Verb এর Future perfect continuous tense হয়।
Structure:
Subject + shall have been/will have been + verb + ing + Object Extension.
Example:
we shall have been waiting for you until you come back. (তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব।)
I shall have been doing the work before my father comes.(বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব।)
I shall have been playing before they come.(তারা আসার আগে আমি খেলিতে থাকিব।)
Practice Problem
- I shall have completed the assignment by Monday.
- Alex will have submitted the tender by tomorrow.
- He will be going to office.
- He will go to the school.
- He will be doing the work.
- We will have been basking in the afternoon sun for the whole winter.
- They will be going to school.
- He will have been studying at Dhaka university for four years before he gets degree.
- They will go to the market.
- She will have cleaned the house before her father comes.
Ans:
- Future Perfect Tense
- Future Perfect Tense
- Future Continuous Tense
- Future Indifinite Tense
- Future Continuous Tense
- Future Perfect Continuous Tense
- Future Continuous Tense
- Future Perfect Continuous Tense
- Future Indifinite Tense
- Future Perfect Tense
