Right Form of Verb পর্ব ১

 Right Form of Verbs বলতে কি বুঝায়?

কোন sentence-এ verb বা verb গুলোর সঠিক রুপ বা form কি হবে, তা যে Rules বা নিয়মের মাধ্যমে জানা যায়, সে নিয়মগুলোকেই সাধারণভাবে right form of verbs বলে। আরো সহজ ভাবে বলা যেতে পারে ভিন্ন ভিন্ন subject ও ভিন্ন ভিন্ন Tense এর কারনে verb এর যে ভিন্ন ভিন্ন রুপ হয় তাই Right form of verbs।

Right Form of Verb পর্ব ১

"Right Form of Verbs" বলতে মূলত কোন ক্রিয়াপদের(verb) ঠিকমত রূপ ব্যবহার করা বোঝায়। ইংরেজি ভাষায়, ক্রিয়াপদের রূপের পরিবর্তন হতে পারে সময়, ব্যক্তি, সংখ্যা ইত্যাদি অনুযায়ী। "Right Form of Verbs" শব্দের মাধ্যমে কোন সময়ে কোন ক্রিয়াপদের কি রূপ ব্যবহার করতে হয় তা বোঝানো হয়। যেমনঃ

  • Present tense: "I eat"
  • Past tense: "I ate"
  • Future tense: "I will eat"

এছাড়াও, ব্যক্তি অনুযায়ী প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির জন্য রূপ পরিবর্তন হতে পারে, উদাহরণস্বরূপ:

  • Singular: "He eats"
  • Plural: "They eat"

এছাড়াও, বিভিন্ন ধরনের ক্রিয়াপদের জন্য বিভিন্ন রূপ থাকতে পারে, উদাহরণস্বরূপ:

  • Regular verb: "Walk" (present), "Walked" (past)
  • Irregular verb: "Go" (present), "Went" (past)

তাই, "Right Form of Verbs" ব্যবহার করা মূলত সঠিক সময়, ব্যক্তি, সংখ্যা ইত্যাদি অনুযায়ী ক্রিয়াপদের ঠিকমত রূপ ব্যবহার করা।

Rules

Rule 1: যদি always, sometimes, daily, everyday, often, never, normally, occasionally, generally, regularly, usually ইত্যাদি শব্দ কোন Sentence এ  থাকে সেক্ষেত্রে  Sentence টি present indefinite হয়।

Example: 

Rule 2: অতীতকালে দুটি ঘটনা পরপর ঘটলে যে কাজটি আগে ঘটে সেটি Past Perfect Tense এবং যে কাজটি পরে ঘটে সেটি Past Indefinite Tense এ হয়। এক্ষেত্রে Before ও After ব্যবহৃত হয়। (Before -এর পূর্বে Past Perfect এবং পরে Past Indefinite Tense হয়। অপরদিকে After -এর পরে Past Perfect এবং পূর্বে Past Indefinite Tense হয়।)
Examples :
  • The patient ( had died ) before the doctor came.
  • The train left after I had reached the station.
Rule 3:  Present Indefinite Tense এর subject যদি third person singular number হয় তাহলে verb এর শেষে s, es যোগ করতে হবে। 
Example: 
  • He eats rice.
  • He plays Cricket.
Present Indefinite Tense এর subject যদি third person singular number না হয় তাহলে verb এর শেষে s/es যোগ হবে না।
  • They play football.
  • I eat rice.
Rule 4: চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, বর্তমান কালের অভ্যাস ও কর্তব্য বুঝাতে Present Indefinite Tense হয়।
Example: 
  • The earth revolves around the sun.
  • The sun rises in the East and sets in the West.
Rule 5 : Sentence এ yesterday, ago, long ago, last year, last week, last month, that day, day before, ইত্যাদি থাকলে past indefinite tense হবে। 
Example: 
  • I talked to my mother last night.
  • What did you do last night?
Previous Post Next Post