Noun কাকে বলে? কত প্রকার ? কি কি?

 Noun

যে শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে Noun বলে। 

Example

  • Ratul is a student. (এই বাক্যে Rahim একজন ব্যক্তির নাম )
  • Dhaka is the capital of Bangladesh. ( এই বাক্যে Dhaka এবং Bangladesh হল স্থানের নাম )
  • Water is liquid. (এই বাক্যে Water হলো বস্তুর নাম )

Noun এর প্রকারভেদ

গণনার উপর ভিত্তি করে noun দুই প্রকার। যথাঃ

  1. Countable noun: যে সকল noun কে গণনা করা যায় । যেমন- book, pen, boy, student ইত্যাদি। countable noun এর আগে article (a,an, the) বসানো যায়। শুধুমাত্র common noun ই হচ্ছে countable noun.
  2. Uncountable noun: যে সকল noun কে গণনা করা যায় না । যেমন-  bread, water, luck, rain etc. Uncountable noun সবসময় singular হয়।
ইন্দ্রিয়গ্রাহ্যতার ভিত্তিতে Noun কে সাধারণত দুই দিক দিয়ে ভাগ করা যায়। যথাঃ
  1. Abstract Noun(গুণবাচক বিশেষ্য):  যে noun কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বুঝায় তাকে Abstract noun বলে। Abstract noun ধরা ছোয়া যায় না কিন্তু উপলব্ধির মাধ্যমে বুঝে নিতে হয়।
  2. Concrete Noun(ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য): ইন্দ্রিয়ের সাহায্যে যাদের উপলবব্ধি করা যায়,ধরা ছোয়া যায়। Example: 

    Noun কাকে বলে

Concrete Noun কে আবার চারভাগে ভাগ করা হয়। যথাঃ

  1. Proper Noun: Proper Noun হচ্ছে যে Noun দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দেশ ও প্রদার্থের নাম বুঝায় তাকে Proper Noun বলে। Example: Rahim, Padma, Daily Star etc. এখানে Rahim দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বুঝানো হয়েছে। 
  2. Common Noun: Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় । Example, Student, Cat, Dog etc.
  3. Collective Noun: Collective কথাটা এসেছে Collection থেকে, যার অর্থ হল ‘সমষ্টি’। একই শ্রেনির কিছু সংখ্যক ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে সমিষ্টিগতভাবে বুঝায়। Example: Army, Navy, class etc.
  4. Material Noun: যা দিয়ে অন্য বস্তু তৈরি করা যায় এমন যে কোনও বস্তুর নামকে Material Noun বলে। Example: Gold, water, sand etc.

Previous Post Next Post